করোনাভাইরাসে রোধে ইরানকে সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
করোনাভাইরাস মোকাবেলায় ইরানকে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এমন তথ্য জানিয়েছে। রয়টার্স জানিয়েছে, ইরানে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৪২ জন নিহত হয়েছেন। তবে তথ্য দেয়ার ক্ষেত্রে তেহরানের ইচ্ছা নিয়ে সন্দেহ রয়েছে। প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে এক শুনানিতে তিনি বলেন, ইরানকে আমরা সহায়তার প্রস্তাব দিয়েছি।








