Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিককরোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ার আশঙ্কা

করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ার আশঙ্কা

করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ার আশঙ্কা

করোনাভাইরাসের সংক্রমণ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, এখনই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ না নেওয়া যায়, তাহলে বিশ্বজুড়ে এর প্রাদুর্ভাব সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস গেব্রিয়েসাস।
 
সংক্রমণ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের একের পর এক পদক্ষেপের মধ্যেই তেদ্রোস পরিস্থিতি মোকাবেলায় সরকারগুলোতে দ্রুত ও আরও জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
 
নতুন এ পর্যায়ে ভাইরাসটি এখন চীনের বাইরের দেশগুলোতে হু হু করে ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো চীনের চেয়ে দেশটির বাইরে বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
 
শেষ খবর পর্যন্ত বিশ্বের ৫৩টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী এ ভাইরাস। সর্বশেষ নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, বেলারুশ ও লিথুয়ানিয়াও নিজেদের দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়ার খবর নিশ্চিত করেছে।
 
গত কয়েকদিন ধরে ইরান ও ইতালিতে আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসুমে এবতেকারও আছেন বলে দেশটির গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।
 
তেদ্রোস বলেন, (চীন ছাড়া) বাকি পৃথিবীতে যা ঘটছে, তা নিয়েই এখন আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এখন এমন এক সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছি যে, সংক্রমণ পরিস্থিতি যে কোনও দিকে যেতে পারে, নির্ভর করছে কীভাবে তা আমরা মোকাবেলা করবো। ভাইরাসটির মহামারি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এখন আতঙ্কিত হওয়ার সময় নয়। এখন সময় সংক্রমণ ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জীবন বাঁচানোর।
 
করোনায় আক্রান্ত দেশ ও রোগীর সংখ্যা তুলে ধরা হলো।
 
আফগানিস্তান- ১, আলজেরিয়া- ১, অস্ট্রেলিয়া- ২৩, অস্ট্রিয়া- ২, বাহরাইন- ৩৩, বেলারুশ- ১, বেলজিয়াম- ১, ব্রাজিল- ১, কম্বোডিয়া- ১, কানাডা- ১২, চীন- ৭৮ হাজার ৪৯৭, ক্রোয়েশিয়া- ৩, ডেনমার্ক- ১, মিশর- ১, এস্তোনিয়া- ১, ফিনল্যান্ড- ২, ফ্রান্স- ৩৮, জর্জিয়া- ১, জার্মানি- ২৬, গ্রিস- ৩, ভারত- ৩, ইরান- ২৪৮, ইরাক- ৬, ইসরায়েল- ৩, ইতালি- ৬৫০, জাপান- ৮৯৪, কুয়েত- ৪৩, লেবানন- ৩, লিথুয়ানিয়া- ১, মালয়েশিয়া- ২২, নাইজেরিয়া- ১, নেপাল- ১, নেদারল্যান্ডস- ১, নিউজিল্যান্ড- ১, উত্তর মেসিডোনিয়া- ১, নরওয়ে- ১, ওমান- ৪, পাকিস্তান- ২, ফিলিপাইন- ৩, রোমানিয়া- ১, রাশিয়া- ৫, সিঙ্গাপুর- ৯৩, দক্ষিণ কোরিয়া- ১ হাজার ৭৬৬, স্পেন- ১৬, শ্রীলঙ্কা- ১, সুইডেন- ২, সুইজারল্যান্ড- ৪, তাইওয়ান- ৩২, থাইল্যান্ড- ৪০, সংযুক্ত আরব আমিরাত- ১৩, যুক্তরাজ্য- ১৬, মার্কিন যুক্তরাষ্ট্র- ৬০ ও ভিয়েতনাম- ১৬।
 
চীনে সবশেষ হিসাব অনুযায়ী নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৮২৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭শ ৭৮ জনের। এত মৃত্যু ও আক্রান্তের মধ্যেও হাসপাতালে চিকিৎসা দিয়ে দেশটি সারিয়ে তুলেছে ৩৬ হাজার ১১৭ জন রোগীকে।
 
আজ শুক্রবার দেশটির সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে চীনা স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে।
 
শুধু বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৩ হাজার ৬২২ জন। জানাচ্ছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন।
 
 
 
 
 
Share With:
Rate This Article