Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিককরোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ২,৭৮৮ জন

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ২,৭৮৮ জন

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ২,৭৮৮ জন

করোনাভাইরাস চীনে ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৭৮৮ জনে।
 
এছাড়া দেশটিতে একদিনে ৩২৭ জন সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৮২৪ জনে।
 
আজ শুক্রবার আলজাজিরা চীনা জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে খবরে এ তথ্য জানিয়েছে।
 
ইতোমধ্যে করোনাভাইরাস এশিয়ার অন্যান্য দেশসহ আফ্রিকাতেও ছড়িয়ে পড়ছে। আফ্রিকার সাব সাহারান দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে নাইজেরিয়ায়ও করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।
 
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে নতুন করে ২৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে ২০২২ জন আক্রান্ত হয়েছেন।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, চীন থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে পড়েছে বিশ্বের ৪৮ দেশে।
 

চীনসহ সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার এবং মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৮০০ জনেরও বেশি। ♦

 
 
 
 
 
 
Share With:
Rate This Article