Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদইস্কাটনে ভবনে আগুন, শিশুসহ নিহত ৩

ইস্কাটনে ভবনে আগুন, শিশুসহ নিহত ৩

ইস্কাটনে ভবনে আগুন, শিশুসহ নিহত ৩

রাজধানীর ইস্কাটনের দিলু রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
 
গতকাল ভোর সাড়ে ৪টার দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়।
 
অগ্নিকাণ্ডে বাড়ির তৃতীয় তলার ভাড়াটে দগ্ধ হয়ে জান্নাত-রনি দম্পতির চার বছরের ছেলে এ কে এম রুশদিসহ তিনজনের মৃত্যু হয়েছে। একমাত্র ছেলে রুশদিকে।
 
জান্নাত-রনি দম্পতিও লাইফ সাপোর্টে। আগুনে জান্নাতের শরীরের ৯৫ শতাংশ ও রনির ৪৫ শতাংশ পুড়ে গেছে।
 
মারা যাওয়া অপর দু’জন হলেন- এইচএসসি পরীক্ষার্থী আফরিন জাহান যুঁথী (১৭) ও আব্দুল কাদের লিটন (৪০)।
 
অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ হয়েছেন ওই বাড়ির আরও চার বাসিন্দা। তারা হলেন- কাঁচামাল ব্যবসায়ী মনির হোসেন (৪০), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩০), ছেলে মাহমুদুল হাসান (৯ মাস) ও মাহাদি হাসান রিফাত (৯)। মনির হোসেন পরিবার নিয়ে পাঁচতলায় থাকেন।
 
আফরিন জাহান যুঁথী পাঁচতলায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন এবং আব্দুল কাদের লিটন থাকতেন ভবনের নিচতলার একটি কক্ষে। তিনি ওই ভবনের ২য় তলার ক্লাসিক ফ্যাশন ইন্টারন্যাশনাল নামের একটি বায়িং হাউসের অফিস সহকারী ছিলেন।
 
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আল আমিন জানান, পাঁচতলা ভবনের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়।
 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
পরে উদ্ধারকর্মীরা ওই ভবন থেকে এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেন।
 
 
 
 
 
Share With:
Rate This Article