ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দিল্লির পর উত্তপ্ত মেঘালয়, নিহত ১
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দিল্লিতে ভয়াবহ সহিংসতার পর এবার উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর-পূর্বের রাজ্য মেঘালয়। গতকাল শুক্রবার থেকে সিএএ বিরোদী আন্দোলন জোরদার হয়ে উঠেছে এই রাজ্যে। সহিংসতায় ইতোমধ্যে একজন নিহত হয়েছেন বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সহিংসতা রুখতে মেঘালয়ের রাজধানী শিলংয়ে কারফিউ জারি করা হয়েছে।








