মন্ত্রণালয়কে নির্দেশনা, কমাতে হবে পরীক্ষাঃ শেখ হাসিনা
দশম শ্রেণীর মাধ্যমিক পরিক্ষার গণ্ডি পেরুনোর আগেই বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের আরও দুটি কঠিন পরিক্ষার সম্মুখীন হতে হয়। সেই পরীক্ষাগুলো হচ্ছে, পঞ্চম শ্রেণীর প্রাইমারী স্কুল সার্টিফিকেট (পিএসসি) এবং অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)। খালি পরীক্ষা আর পরীক্ষা। সারাদিনের স্কুল শেষে বিকেলে থেকে রাত পর্যন্ত চলে কোচিং।








