Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
HomeUncategorizedঐতিহাসিক টেস্ট সিরিজ জিতল পাকিস্তান

ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতল পাকিস্তান

ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতল পাকিস্তান

দশ বছর পর দেশের মাটিতে ফেরা টেস্ট সিরিজ জিতে নিলো পাকিস্তান। করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে সফরকারী শ্রীলংকাকে ২৬৩ রানের বড় ব্যবধানে হারায় পাকিস্তান। লঙ্কানদের বিপক্ষে এটি পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বড় ব্যবধানে জয়। ফলে দু’ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিলো পাকিস্তান। সিরিজের প্রথম টেস্ট বৈরি আবহাওয়ার কারণে ড্র হয়।

চার ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৫৫৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। এতে ম্যাচ জয়ের জন্য ৪৭৬ রানের টার্গেট পায় শ্রীলংকা। সেই লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ২১২ রান করেছিলো শ্রীলংকা। ফলে ম্যাচ জিততে শেষ দিন ৩ উইকেট হাতে নিয়ে আরও ২৬৪ রান করতে হতো লঙ্কানদের। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে প্রথম সেঞ্চুরি তুলে অপরাজিত থাকেন ওপেনার ওসাদা ফার্নান্দো। ১৩টি চারে ১৭৫ বলে ১০২ রান করেছিলেন ফার্নান্দো। পঞ্চম ও শেষ দিন কোন রান যোগ না করেই আউট হন তিনি। তাকে শিকার করেন পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ।

অবশ্য শ্রীলংকাও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। শেষদিন মাত্র ১৬ বল মোকাবেলা করে ২১২ রানে অলআউট হয় লঙ্কানরা। অর্থাৎ বাকী ৩ উইকেট থেকে কোন রানই যোগ করতে পারেনি তারা। পতন হওয়া তিন উইকেটের মধ্যে দু’টিই নিয়েছেন ডান-হাতি পেসার নাসিম শাহ। তার শিকার হন টেল-এন্ডার দুই ব্যাটসম্যান লাসিথ এম্বুলদেনিয়া ও বিশ্ব ফার্নান্দো। ফলে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট শিকারের স্বাদ নেন নাসিম। ৩১ রানে ৫ উইকেট নেন তিনি।

ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের আবিদ আলি। প্রথম ইনিংসে পাকিস্তান ১৯১ ও শ্রীলংকা ২৭১ রান করেছিলো।

Share With:
Rate This Article