শিল্পাচার্য জয়নুল আবেদিনকে নিয়ে করা অসাধারণ ডুডল করল গুগল
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছে গুগল। কিংবদন্তি এই শিল্পীর সম্মানে ডুডল প্রদর্শন করছে গুগল। বাংলাদেশ থেকে গুগলের ওয়েবসাইটে (www.google.com) ঢুকলে দেখা যাবে জয়নুল আবেদিনকে নিয়ে করা অসাধারণ ডুডলটি। গুগলের হোমপেজে গেলে দেখা যাবে, একটি বৃক্ষের নিচে বসে তুলি নিয়ে ছবি (গুগল লেখা) আঁকছেন জয়নুল আবেদিন।








