জামাল খাশোগিকে হত্যার দায়ে ৫জনের মৃত্যদণ্ড
সৌদি আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দেশটির একটি আদালত এই রায় দেন। খবর দ্য গার্ডিয়ানের। খাশোগি হত্যাকাণ্ডের দায়ে ১১ জন দোষী সাব্যস্ত হয়েছিলেন। এদের মধ্যে পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া তিনজনকে ২৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকিদের খালাস দেওয়া








