বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে ডা. মঈনের মৃত্যু
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মঈন উদ্দীন মারা গেছেন। দেশে কোভিড-১৯ আক্রান্ত প্রথম চিকিৎসক হিসেবে তার মৃত্যু হলো। বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ছিলেন ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। তার বয়স হয়েছিল ৫০-এর








