Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদবাংলাদেশে ক্রেডিট কার্ডে সুদ স্থগিত

বাংলাদেশে ক্রেডিট কার্ডে সুদ স্থগিত

বাংলাদেশে ক্রেডিট কার্ডে সুদ স্থগিত

করোনাভাইরাসের প্রভাবে আর্থিক ক্ষতি মোকাবেলা করতে ক্রেডিট কার্ডের গ্রাহকদের বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ক্রেডিট কার্ডের ওপর কোনও সুদ আরোপ করা যাবে না। একই সঙ্গে আরোপিত সুদ আদায় স্থগিত করতে হবে।

এর আগে ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে জরিমানা ও দণ্ড সুদ বাবদ যেসব অর্থ আদায় করেছে সেগুলো ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এর আগে গত ৪ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে বলেছিল, ১৫ মার্চের পর যেসব গ্রাহক ক্রেডিট কার্ডের কিস্তি পরিশোধ করতে পারেন নি তাদের ওপর কোনো সুদ, দণ্ড সুদ বা জরিমানা আরোপ করা যাবে না। কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত আগামী ৩১ মে পর্যন্ত বহাল থাকবে।

এরপরও কিছু ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অমান্য করে গ্রাহকদের ওপর দৈনিক বা মাসিক ভিত্তিতে বকেয়া অর্থের ওপর সুদ আরোপ করছে। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক নতুন সার্কুলার জারি করেছে।

বুধবার জারি করা সার্কুলারের মাধ্যমে ক্রেডিট কার্ডের গ্রাহকদের ওপর গত ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত বকেয়া টাকার ওপর কোনও সুদ আরোপে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ওই সময়ে ক্রেডিট কার্ডের গ্রাহকদের বকেয়া কিস্তির ওপর কোনও সুদ আরোপ করা যাবে না। আলোচ্য সময়ের মধ্যে কোনও সুদ আদায়ও করা যাবে না।

গত ১৫ মার্চের পর থেকে যেসব ব্যাংক গ্রাহকদের কাছ থেকে সুদ, দণ্ড সুদ বা জরিমানা বাবদ যেসব অর্থ আদায় করেছে সেগুলো ফেরত দেওয়া বা সমন্বয় করার নির্দেশ দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, করোনাভাইরাসের সংকটময় মুহূর্তে ক্রেডিট কার্ডের গ্রাহকদের কাছ থেকে বাড়তি সুদ আদায় করা মোটেও যুক্তিযুক্ত নয়।◉

 

 

Share With:
Rate This Article