ডলারের বিপরীতে এশিয়ান মুদ্রা: সবচেয়ে বেশি নেমেছে পাকিস্তানি রুপি, টাকা ৫ম
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে বৈশ্বিক অর্থনীতি। সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। সামাল দিতে হচ্ছে মূল্যস্ফীতির চাপ। শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা দেশগুলোরও মুদ্রামানের অবনমন ঘটছে। যার ধাক্কা লাগছে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে। এমন পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার দুর্বলতম অর্থনীতির দেশগুলোর অবস্থা আরো দুর্বল








