ট্রানজিট মেনে ভারতীয় পণ্যের প্রথম চালান এলো মোংলা বন্দরে
ট্রানজিট চুক্তির আওতায় একটি জাহাজ ভারতের পণ্যের পরীক্ষামূলকভাবে প্রথম চালান নিয়ে মোংলা সমুদ্রবন্দরে পৌঁছেছে। সোমবার (৮ আগস্ট) সকালে এমভি রিশাদ রায়হান নামের কার্গো জাহাজটি বন্দরে নোঙর করে। মোংলা বন্দর ও সড়কপথ ব্যবহার করে এসব পণ্য ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসাম ও মেঘালয়ে যাবে। বাংলাদেশি এই জাহাজে ভারতীয়








