মোদির খোঁচায় সরব সোনিয়া, জবাব দেননি রাহুল
স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার দেওয়া ভাষণে দুর্নীতি ও পরিবারতন্ত্র নিয়ে বিরোধীদের খোঁচা দিয়ে বক্তব্য দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ আক্রমণে প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। তবে তাঁর ছেলে দলের নেতা রাহুল গান্ধী কোনো মন্তব্য করেননি। দিল্লির লালকেল্লায় দেওয়া ভাষণে নরেন্দ্র মোদি বলেন, ‘দুর্নীতি ঘুণপোকার








