দিল্লিতে মাংকিপক্সে আক্রান্ত তৃতীয় ব্যক্তি শনাক্ত
ভারতের রাজধানী দিল্লিতে আরেকজনের দেহে মাংকিপক্স শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজধানীতে তিনজনের দেহে মাংকিপক্স শনাক্ত হয়েছে। আর ভারতজুড়ে মাংকিপক্সে আক্রান্ত ব্যক্তির সংখ্যা আটজনে ঠেকেছে। গতকাল দেশটির স্বাস্থ্যমন্ত্রী মানসুক মাদাভিয়া বলেন, রোগের চিকিৎসা ও টিকা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। রাজ্যসভার বৈঠকে








