শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচন আজ
গোতাবায়া রাজাপাকসের উত্তরসূরি নির্বাচনে আজ ভোট দেবেন শ্রীলংকার আইনপ্রণেতারা। বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসার সরে যাওয়ার পর প্রেসিডেন্ট পদে তিনজনের মনোনয়নপত্র গ্রহণ করেছেন পার্লামেন্টের মহাসচিব। প্রেসিডেন্ট পদে লড়ছেন বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে থাকা ও ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে, ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) নেতা








