Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeখেলাধুলারাশিয়ার সদস্যপদ বাতিল করেছে আইসিসি

রাশিয়ার সদস্যপদ বাতিল করেছে আইসিসি

রাশিয়ার সদস্যপদ বাতিল করেছে আইসিসি

আইসিসিতে যে কোনও ধরনের সদস্যপদ ধরে রাখতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বেঁধে দেওয়া নিয়ম মেনে চলা জরুরি। কিন্তু এই জায়গাতে গলদ ছিল ক্রিকেট রাশিয়ার। শেষ পর্যন্ত দেশটির সহযোগী সদস্যপদ বাতিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

ঠিক ২০১৯ সালে আইসিসির নিয়ম লঙ্ঘন করায় তখনকার এজিএমে দেশটির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বোর্ড পরিচালনার নানাবিধ শর্তসহ অন্যান্য মানদণ্ডও তারা পূরণ করতে পারেনি।

অপর দিকে রাশিয়ার আগ্রাসনে আইসিসির সহযোগী সদস্য হতে বিলম্ব হচ্ছে ইউক্রেনের! তারা আবেদন করলেও আইসিসি জানিয়েছে, যতদিন না পর্যন্ত দেশটিতে ক্রিকেট নিরাপদে ফিরতে পারবে। ততদিন আবেদনের বিষয়টি স্থগিত থাকবে।

ইউক্রেন ক্রিকেট ফেডারেশনকে আরও বলা হয়েছে, সদস্যপদ প্রাপ্তির ক্ষেত্রে আরও কিছু ধারায় তাদের সন্তুষ্টি অর্জন করতে হবে। যেমন একটি প্রশাসনিক কাঠামো, যার মাধ্যমে ক্রিকেটীয় স্বার্থ উদ্ধার সম্ভব। তাছাড়া নারী ক্রিকেটের অগ্রগতির জন্যও থাকতে হবে একটি রূপরেখা।

এদিকে আইসিসির নতুন সহযোগী সদস্য পদ পেয়েছে কম্বোডিয়া, আইভরি কোস্ট ও উজবেকিস্তান। তাদের মিলিয়ে আইসিসির মোট সদস্য সংখ্যা দাঁড়ালো ১০৮। তার মাঝে সহযোগী-ই থাকলো ৯৬টি।

Share With:
Rate This Article