পুনরুদ্ধার করা ইজিয়াম শহর পরিদর্শন জেলেনস্কির
ইউক্রেনের খারকিভ প্রদেশে রুশ বাহিনীর হাত থেকে পুনরুদ্ধার করা ইজিয়াম শহর পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুনর্দখলের তিনদিন পর বুধবার (১৪ সেপ্টেম্বর) এক আকস্মিক সফরে যান তিনি। খবর আল জাজিরার। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সেনাবাহিনী। এরপর ৬ মাসেরও বেশি








