Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকভারতে মায়ের মোবাইল বিস্ফোরণে আট মাসের শিশুর মৃত্যু

ভারতে মায়ের মোবাইল বিস্ফোরণে আট মাসের শিশুর মৃত্যু

ভারতে মায়ের মোবাইল বিস্ফোরণে আট মাসের শিশুর মৃত্যু

মোবাইল বিস্ফোরিত হয়ে প্রাণহানি ঘটেছে আট মাসের এক শিশুর। গতকাল সোমবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বরেলি জেলায়।

পুলিশ জানিয়েছে, চার্জে দিয়ে মোবাইলটি শিশুটির পাশে রেখেছিলেন তার মা। মাস ছয়েক আগে কেনা সেই বাটনওয়ালা মোবাইল চার্জে বসানোর কিছুক্ষণ পরই বিস্ফোরিত হয়।

ঘটনার সময় আট মাসের শিশু নেহার ঘরেই ছিলেন না মা কুসুম কাশ্যপ। প্রচণ্ড শব্দ হতেই তার বড় মেয়ে নন্দিনী ভয়ে কেঁদে ফেলে। পাশের ঘর থেকে ছুটে আসেন মা। এরপর দেখতে পান- ছোট মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মুখের একটা অংশ পুড়ে গেছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।

এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কোনো অভিযোগ পায়নি বলে দাবি করেছে। তবে তাদের দাবি, মা-বাবা এবং পরিবারের অন্যদের গাফিলতির কারণেই এমন দুর্ঘটনা হয়েছে।

পুলিশ বলছে, মৃত শিশুর বাবা সুনীল কুমার কাশ্যপ শ্রমিকের কাজ করেন। যে বাড়িতে তারা থাকেন তা পুরোপুরি তৈরি হয়নি। সোলার এবং বড় ব্যাটারির প্লেট দিয়ে ঘরে আলো জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে মোবাইল চার্জ করতেন সবাই। এর ফলেই এমন দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। তবে ওই পরিবারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

ইকোনমিক টাইমস।

Share With:
Rate This Article