Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিককানাডায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

কানাডায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

কানাডায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

কানাডার পশ্চিম টরন্টোয় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত তিনজন। খবর এএফপি।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (১২ সেপ্টেম্বর) কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো শহরের পশ্চিমে এ বন্দুক হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

অন্টারিও প্রদেশের প্রধান ডগ ফোর্ড এক টুইট বার্তায় বলেছেন, এ কাণ্ডজ্ঞানহীন আক্রমণে আমি আতঙ্কিত।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সোমবার টরন্টোর পশ্চিমে এক বন্দুকধারীর গুলিতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন। তবে স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে এ ঘটনায় আরও একজন মারা গেছেন।

সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার আগে পুলিশ একজন সশস্ত্র ব্যক্তির বিষয়ে সতর্কতা জারি করে। এসময় জানানো হয়, অন্টারিওর মিসিসাগার স্ট্রিপ মল থেকে গুলি চালানোর পরে একটি চুরি হয়ে যাওয়া গাড়িতে পালিয়ে গেছে এক ব্যক্তি। কিছুক্ষণ পরে মিল্টন শহরের পুলিশ জানায়, তারা সেই শহরে আরেকটি বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে।

মিসিসাগার পুলিশ সংবাদমাধ্যমকে বলেছে, বন্দুক হামলার ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছে, তবে তাদের মধ্যে একজন মারা গেছে কিনা তা নিশ্চিত করতে পারেনি তারা।

সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় বেশ কয়েকটি ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। গত ৪ সেপ্টেম্বর দেশটির সাসকাচোয়ানের একটি প্রত্যন্ত এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় ১০ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছিলেন।

এর আগে ২০২০ সালে কানাডার নোভা স্কটিয়াতে পুলিশের ছদ্মবেশে একজন বন্দুকধারী ২২ জনকে হত্যা করেছিল। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও ছিলেন।

Share With:
Rate This Article