দেশ সফরের অংশ হিসেবে উত্তর আয়ারল্যান্ডে রাজা তৃতীয় চার্লস
ব্রিটেনের নতুন রাজা চার্লস তৃতীয় এবং তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডে যান। স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের আগে তারা হিলসবরো ক্যাসেলে স্থানীয় মানুষজনের সঙ্গে দেখা করেন। স্থানীয় সময় বিকেলে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে রানির জীবনের জন্য ধন্যবাদ জ্ঞাপন প্রার্থনা অনুষ্ঠিত








