বিশ্ব অটিজম সচেতনতা দিবসে ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসের একাত্মতা ঘোষণা
ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২ পালন করেছে। এদিন দূতাবাস ভবন নীল বাতি জ্বালিয়ে আলোকিত করা হয়।
এর আগে বাংলাদেশ দূতাবাস ব্রাজিলের অটিষ্টিক শিশুদের স্কুল ABRACI-র শিশু-কিশোরদের দূতাবাসে আমন্ত্রণ জানায় । তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দূতাবাস মুজিব বর্ষ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন করে।
বিশ্বে অটিজম সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার যে অগ্রণী ভূমিকা পালন করেছে সেটিকে ব্রাজিলে পরিচিত করে তোলার প্রয়াসে ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা এই উদ্যোগ গ্রহণ করেন।
এ প্রসঙ্গে রাষ্ট্রদূত ২০১২ সালে বাংলাদেশ কর্তৃক জাতিসংঘে উত্থাপিত এবং সদস্য রাষ্ট্রসমূহ কর্তৃক গৃহীত অটিজম রেজ্যুলেশনের কথা অনুষ্ঠানে আগত ব্রাজিলীয় সুধীজনের সাথে আলোচনা করেন। একই সাথে তিনি বিশেষ শিশুসহ সকল শিশুর সম-অধিকার রক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতি এবং সরকারের গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরেন।








