আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের রমজানের শুভেচছা
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত মুসলিম সম্প্রদায়কে পবিত্র মাহে রমজানের শুভেচছা ও মোবারকবাদ জানিয়েছেন আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল সিনিয়র।
গত ২ এপ্রিল, শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ,ক্ষমা ও আত্মশুদ্ধির মাস।আজকের দিনটি আটলান্টিক সিটির জন্য একটি উল্লেখ্যোগ্য দিন, কারণ আজ থেকে শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র মাহে রমজান।আমাদের সবার প্রাণপ্রিয় শহর আটলান্টিক সিটির উন্নয়নে মুসলিম সম্প্রদায় প্রতিনিয়ত যে অবদান রেখে চলেছে তাকে আমি কুর্নিশ করি। আমি আশা করি, ভবিষ্যতেও তাঁরা তা অব্যাহত রাখবেন। আমি আরো আশা করি, পবিত্র রমজান মাস মুসলিম সম্প্রদায়ের জন্য অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।








