নিউ ইয়র্কে জেবিবিএর ইফতার ও দোয়া মাহফিল আয়োজিত
‘হারুন- ফাহাদ’ নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে গেল।
গত ১৩ এপ্রিল বুধবার উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত ইফতার পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনেটর জন ল্যু, কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নী মিলিন্ডা ক্যাডস্, ডিস্ট্রিক্ট ৩৯-এর অ্যাসেম্বেলিওম্যান ক্যাটলিনা ক্রুজ, কুইন্সবরো প্রেসিডেন্ট ডনাবেন্ড রিচার্ড, ১১৩ প্রিসেন্টের কমান্ডিং অফিসার জামাল আল তাহেরি,কমিউনিটি বোর্ড-৩ এর চেয়ারম্যান ফ্রাঙ্ক টেইলার, অ্যাসেম্বেলি ডিস্ট্রিক্ট ৩৭-এর প্রার্থী ব্রেন্টওলিয়ারি এবং ডিস্ট্রিক্ট ২৭-এর প্রার্থী অ্যাটর্নী ইথেন কেল্ডার।
আগত অতিথিদের জেবিবিএ-এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শর্ষিনা দরবারের বড় হুজুরের সন্তান শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকী ও মওলানা আব্দুর রহমান।
এর আগে ক্যাটলিনা ক্রুজের সৌজন্যে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ইফতারি বক্স বিতরণ করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য করেন জ্যাকসন হাইটস ও এ্যালমহার্ষ্টের কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, সংগঠনের সভাপতি হারুণ ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফাহাদ সোলেয়মান, সহ-সভাপতি জেড আলম নমি, বিতরণ কমিটির আহবায়ক সাখাওয়াত বিশ্বাস,সদস্য সচিব শাহ্ চিশ্তী, প্রধান সমন্বয়ক ফেমড রকি প্রমূখ।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জেবিবিএর সদস্য ছাড়াও কমিনিটির বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অ্যালবাম



































