Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeপ্রবাস‘রূপসী বাংলা’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হলেন মইনুল ইসলাম

‘রূপসী বাংলা’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হলেন মইনুল ইসলাম

‘রূপসী বাংলা’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হলেন মইনুল ইসলাম

নিউ ইয়র্ক সংবাদদাতা: নিউ ইয়র্কের জনপ্রিয় পত্রিকা রূপসী বাংলায় ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রিয়েলেটর মইনুল ইসলাম।

গত ১৯ এপ্রিল রূপসী বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক শাহ্‌ জে. চৌধুরী আনুষ্ঠানিকভাবে রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলামের হাতে নিয়োগপত্র তুলে দেন। আগামীকাল থেকেই মইনুল ইসলাম দায়িত্ব পালন করবেন।

মইনুল ইসলাম ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পর রূপসী বাংলা পত্রিকাকে আরও আধুনিক ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে গণমাধ্যম ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

ইতোমধ্যে মইনুল ইসলাম নিউ ইয়র্ক ভিত্তিক মাসিক পত্রিকা ‘ অনুস্বর’ ম্যাগাজিনের উপদেষ্টা পদে রয়েছেন।

রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।

এছাড়া তিনি নিউ ইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, সংগঠনটির আগামী নির্বাচনে মইনুল ইসলাম সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Share With:
Rate This Article