ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী ইফতার পার্টি
কুইন্সের ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী নিউইয়র্কের সংবাদপত্র, টিভি মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার পার্টির আয়োজন করে।
১২ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মুনলাইট গ্রীল এন্ড চিকেনে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। ইফতার পার্টিতে মুসলিম বিশ্বের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল নূর ইসলামিক কালচারাল সেন্টারের প্রধান মুফতি মোহম্মদ ইসমাইল। মুফতি মোহম্মদ ইসমাইল তার সংক্ষিপ্ত বক্তৃতায় রোজার ফজিলত ও পবিত্র রোজার মাসে প্রবাসীদের করণীয় কি তা তুলে ধরেন।
অ্যাটর্নি মঈন চৌধুরী ইফতার পার্টিতে আগত অতিথিদের সকলকে ধন্যবাদ জানান এবং সবার সহযোগিতা কামনা করেন। ইফতারের আগে তিনি দু’টি হামদ ও নাথ পরিবেশন করেন।
মঈন চৌধুরী তার বক্তব্যে বলেন, তার বাবা-মায়ের স্বপ্ন ছিল তিনি বড় আইনজীবী হবেন। আইনজীবী হওয়ার পর তিনি এখনও বাবা- মায়ের স্বপ্ন পূরণের জন্য দিনরাত চেষ্টা করে যাচ্ছেন। তিনি আরও বলেন, আমি অনেক সন্মানিত মানুষের ইফতারিতে যোগ দিতে পারছেন বলে দুঃখপ্রকাশ করেন। পবিত্র রমজান মাসে মসজিদে ইফতার শিডিউল করা থাকে বলে তিনি জানান। উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন, কারো ইফাতারিতে আমি যদি যোগ দিতে না পারি তাহলে কেউ কষ্ট পাবেন না।
মঈন চৌধুরী তার বাবা-মায়ের জন্য দোয়া চেয়ে বলেন, আমিও আপনাদের সকলের বাবা-মায়ের জন্য দোয়া করব। তিনি বলেন, আমার কাছ থেকে কেউ কখনো কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আমার সাথেও কখনো কোনো সমস্যা হয়ে থাকলেও তাকেও ক্ষমা করে দিয়েছি।
আজাদ-রোকসানা মির্জা দম্পতির ইফতার পার্টি
বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের সম্মানে নিউ ইয়র্কে এক ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন লিবার্টি রেনোভেশনের কর্ণধার ও বিশিষ্ট রিয়েল এস্টেট ডেভেলপার মোহাম্মদ এ. আজাদ এবং তার সহধর্মিনী ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী রোকসানা মির্জা। গত ১০ এপ্রিল রোববার উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত ইফতার মাহফিলে কমিউনিটি লিডার, রাজনীতিবিদ, ব্যবসায়ী, অ্যাক্টিভিস্ট, লেখক-সাংবাদিক ও সাহিত্যিকসহ বিশিষ্টজনেরা অংশ নেন।
ইফতার মাহফিলে অতিথিদের অভ্যর্থনা জানান আজাদ-রোকসানা দম্পতি। দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন ইমাম মাওলানা কাজী কাইয়ুম। ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য দেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন-জেবিবিএ-এর সভাপতি হারুণ ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, সহ-সভাপতি মোহাম্মদ আলী নমি, কর্মকর্তা হাসান জিলানী, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী আসিফ চৌধুরী, বিশিষ্ট খলঅভিনেতা আহমেদ শরীফ, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা সানী প্রমুখ।
স্বাগত বক্তব্যে মোহাম্মদ এ. আজাদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশি কমিউনিটির সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন। ইফতার মাহফিলে রোকসানা মির্জা তার বাবার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। ইফতারের সময় তিনি হামদ-নাত পেশ করেন।
অ্যালবাম





















