নিউ ইয়র্কে চিটাগাং এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
নিউ ইয়র্কে প্রবাসী চট্টগ্রামবাসীর সংগঠন চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক বার্ষিক পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল আয়োজিত হয়েছে।
গত ১০ এপ্রিল রোজ রবিবার ব্রুকলিনের রাধুনী রেষ্টুরেন্ট মিলনাতনে প্রবাসী চট্টগ্রামবাসীর উপস্থিতিতে সংগঠনটি এই ইফতারের আয়োজন করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সংগঠনের সভাপতি হাজী মনির আহমেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো. সেলিমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ড. মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মো. হাসান চৌধুরী, নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, নির্বাচন কমিশন সাঈদ মোর্শেদ রেজভী চৌধুরী, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক কমিশনার গোলাম ছামদানী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম. রেজা, নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম। আরো বক্তব্য রাখেন বাংলাদেশের সুনামধন্য সংগীত শিল্পী বেবী নাজনীন। সাবেক কোষাধ্যক্ষ ও সদস্য আবু তাহের, সাবেক নির্বাচন কমিশনার ও সদস্য মাকসুদ এইচ চৌধুরী। সিনিয়র সহ সভাপতি মো. মাসুদ হোসেন সিরাজী। সন্দ্বীপ সমিতির সাবেক সভাপতি ফিরোজ আহমেদ, ফেনী সমিতির সাবেক সভাপতি জসিম ভূঞা, ছগির আহমেদ, মীরশ্বরাই সমিতির উপদেষ্টা কাউসার চৌধুরী, ইফতার কমিটির আহ্বায়ক মো. আরিফুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্যের পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রধান অতিথি সৈয়দ আনসারুল করিম পবিত্র
রমজানের ফজিলতের উপর বিশেষ আলোচনা করেন।
ইফতার ও দোয়া মাহফিল সর্বাত্মকভাবে সহযোগিতা করেন চিটাগাং সমিতির সদস্য মীর রাসেল, আপ্যায়নে মোহাম্মদ হোসেন, সদস্য মো. আইয়ুব আনসারী, কোষাধ্যক্ষ রবিউল হোসেন, দপ্তর সম্পাদক শফিকুল আলম, সদস্য পরিমল কান্তি নার্থ, সদস্য হারুন উল রশিদ, সদস্য মোহাম্মদ মহিম উদ্দিন, প্রচার সম্পাদক ইকবাল হায়দার চৌধুরী, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, পরিশেষে আহ্বায়ক মোহাম্মদ আরিকুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।








