Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 5, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৬, নতুন করে আরও ২ জনের মৃত্যু

ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৬, নতুন করে আরও ২ জনের মৃত্যু

ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৬, নতুন করে আরও ২ জনের মৃত্যু

ইরানে করোনাভাইরাসে শনিবার নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।
 
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা কর্তৃপক্ষের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
 
সরকারিভাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ইরানে এ ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায় নি। আর ২২ ফেব্রুয়ারির মধ্যেই ২৯ জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। চীনের বাইরে এ ভাইরাসে মৃতের সংখ্যা এটিই সর্বোচ্চ। মৃতদের সবাই ইরানি নাগরিক।
 
শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর জানান, এ ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এদিন আরও ১০ জনের শরীরে এ ভাইরাস পাওয়া গেছে।
 
ইরানে নতুন করে আক্রান্ত হওয়া এবং মৃত্যুর ঘটনা ‘খুবই উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রধান ডা. টেডরস আধানম গেব্রেয়াসাস। শনিবার তিনি বলেন, বিষয়টি নিয়ে ডব্লিউএইচও বিশেষভাবে উদ্বিগ্ন।
 
মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ইতোমধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। তবে এ অঞ্চলে ইরানেই প্রথম এ ভাইরাসে প্রাণহানির ঘটনা ঘটল।
 
 
 
 
 
Share With:
Rate This Article