Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদট্রাম্পের সফরের আগে দমকা বাতাসে ভাঙলো সংবর্ধনা তোরণ

ট্রাম্পের সফরের আগে দমকা বাতাসে ভাঙলো সংবর্ধনা তোরণ

ট্রাম্পের সফরের আগে দমকা বাতাসে ভাঙলো সংবর্ধনা তোরণ

ট্রাম্পের সফরের একদিন আগেই ভেঙে পড়লো স্টেডিয়ামে সাময়িকভাবে তৈরি করা সংবর্ধনা তোরণ।
 
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, রোববার দু দুটি ভিভিআইপি তোরণ ভেঙে পড়েছে। এই তোরণের একটি দিয়েই ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে ঢোকার কথা ট্রাম্পের।
 
ভারতে এসে ট্রাম্প ধর্মীয় স্বাধীনতা নিয়ে মুখ খুলতে পারেন, এমন খবরে নয়াদিল্লির রক্তচাপ বাড়তে শুরু করেছে।
 
সোমবার দু দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
 
ট্রাম্পের সফর ঘিরে ঢেলে সাজানো হচ্ছে মোতেরা স্টেডিয়ামসহ গোটা আমদাবাদ শহর। কোথাও রাস্তার ধারে রাতারাতি দেয়াল তুলে রঙ করা হচ্ছে, কোথাও আবার উঠে যেতে বলা হয়েছে বস্তিবাসীদের। সঙ্গে রয়েছে নিরাপত্তার কড়াকড়ি।
 
কিন্তু গোটা সফরের কেন্দ্রে কার্যত মোতেরা স্টেডিয়াম। সেই স্টেডিয়ামকে যেমন নিরাপত্তায় দুর্গের চেহারা দেওয়া হয়েছে, তেমনি সাজিয়ে তোলা হয়েছে নানাভাবে।
 
সুসজ্জিত তোরণ থেকে ট্রাম্প-মোদির ছবিতে ভরে গেছে স্টেডিয়াম চত্বর। তার মধ্যেই ভেঙে পড়ল তোরণ।
 
রোববার সকালে স্টেডিয়ামে ঢোকার অস্থায়ী ২ নম্বর গেট আচমকাই ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৩ নম্বর গেটও।
 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্পকে স্বাগত জানাতে তৈরি হয়েছিল ওই সুদৃশ্য অস্থায়ী তোড়ন দুটি। এ তোরণ দুটির একটি দিয়ে স্টেডিয়ামে ঢোকার কথা ট্রাম্পের। অন্যটিও বরাদ্দ ভিভিআইপিদের জন্য।
 
 
 
 
Share With:
Rate This Article