ইটালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু
ইটালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম গোলাম মাওলা (৫৭)। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বাসিন্দা তিনি।
শুক্রবার দিবাগত রাতে ইটালির মিলান সিটির নিগোয়ারদা হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী।
মৃত গোলাম মাওলা কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাদ্রাসা রোডের ইরা আলী চৌধুরী বাড়ির হাফেজ আলী আকবরের ছেলে।
জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত সর্দি, কাশি ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত ছিলেন। পরে হাসপাতালে ভর্তি হলে শেষের দিকে তার দেহে করোনা ভাইরাস শণাক্ত করা হয়।♦








