করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৪,৬৮৯
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা।
এখন পর্যন্ত বিশ্বে করোনায় নিহত হয়েছেন ১৪ হাজার ৬৮৯ জন। এছাড়া এখন পর্যন্ত ৩ লাখ ৩৯ হাজার ৯ জন আক্রান্ত হয়েছে।
অপরদিকে, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ১১ জন।
চীনে গতকাল নতুন করে ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন ছয়জন।
এনিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ছে ৮১ হাজার ৫৪ জন, মৃত্যু ৩ হাজার ২৬১ জনের।
ইতালিতে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছেই।
দেশটিতে রবিবার একদিনে নতুন করে আরও ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়াল।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১১২ জন মানুষ নভেল করোনাভাইরাস সংক্রমিত ও আক্রান্ত হয়ে প্রাণ হারালেন।
দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।
যুক্তরাষ্ট্রে এখন করোনায় মত্যুর সংখ্যা ৪৫২ জন। সবচেয়ে বেশি বিপর্যস্ত জনবহুল নিউইয়র্ক।♦








