Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদকরোনাভাইরাস: নিউ ইয়র্ক ম্যালেরিয়ার ড্রাগে অ্যান্টিবায়োটিক মিশ্রণে পরীক্ষা

করোনাভাইরাস: নিউ ইয়র্ক ম্যালেরিয়ার ড্রাগে অ্যান্টিবায়োটিক মিশ্রণে পরীক্ষা

করোনাভাইরাস: নিউ ইয়র্ক ম্যালেরিয়ার ড্রাগে অ্যান্টিবায়োটিক মিশ্রণে পরীক্ষা

নিউ ইয়র্ক ম্যালেরিয়ার একটি ড্রাগের সাথে অ্যান্টিবায়োটিকের মিশ্রণের মাধ্যমে করোনাভাইরাস সারানোর পরীক্ষা করতে যাচ্ছে।
 
এই ড্রাগটি যদি সফলভাবে কাজ করে তাহলে করোনা ভাইরাসের চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আসতে পারে।
 
এই পদক্ষেপে ভালো ফল আসতে পারে, এমন আভাস দিয়েছে ফ্রান্সের একটি সাম্প্রতিক গবেষণা।
 
নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, আমরা এ রকম একটি গবেষণার খবর পেয়েছি, যেখানে বলা হয়েছে এই ড্রাগ আমাদের কাজে লাগতে পারে।
তিনি আরও বলেন, নিউ ইয়র্কের চিকিৎসকরা এই ড্রাগটি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ওপর প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর নিউ ইয়র্কে দশ হাজার ডোজ ড্রাগ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ড্রাগটি তৈরি হচ্ছে হাইড্রোক্লোরোকয়াইন এবং জিথরোম্যাক্সের মিশ্রণে।
 
গভর্নর সংবাদ মাধ্যমকে বলেন, ওষুধের ডোজগুলো পাওয়া মাত্রই আমরা তা পরীক্ষা করা শুরু করব। তার আগে নিউ ইয়র্কের হাসপাতাল, চিকিৎসক ও আক্রান্তদের পরিবারে সাথে যোগাযোগ করতে হবে।
 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই ওষুধ যদি কাজ করে তাহলে করোনাভাইরাস দূর করার জন্য পৃথিবীর যে প্রাণান্তকর চেষ্টা, তা সফলতার দিকে এগিয়ে যাবে।
 
নিউ ইয়র্কের মেয়র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা আরও বেশ কয়েকটি বড় বড় ওষুধ কোম্পানির সাথে কাজ করছেন। যারা করোনাভাইরাস দূর করার ভ্যাকসিন নির্মাণে কাজ করছে।
যুক্তরাষ্ট্রের মধ্যে নিই ইয়র্ক শহরেই সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে। সর্বশেষ আপডেট অনুসারে নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি।
 
মেয়র বলেছেন, পৃথিবীর যে কোনও শহরের চেয়ে নিউ ইয়র্কে সবচেয়ে বেশি লোককে টেস্ট করা হচ্ছে। এমন কি চীন বা দক্ষিণ কোরিয়ার কোনও শহরেও এতো বেশি লোককে টেস্ট করা হয় নি।
 
এরপরও নিউ ইয়র্ক প্রশাসন সম্ভাব্য আক্রান্তদের সেবা দিতে হিমশিম খেতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে হাসপাতালগুলোর ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।
 
৫০ হাজার শয্যার একটি হাসপাতালে ২০ হাজার শয্যা বৃদ্ধি করা হয়েছে। আরো কয়েকটি হাসপাতালের ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
 
এ দিকে হাসপাতালগুলোতে ভেন্টিলেটরের অভাবে পড়েছে হাজার হাজার রোগী। নিউ ইয়র্ক প্রশাসন এরই মধ্যে ছয় হাজার ভেন্টিলেটর কেনার উদ্যোগ গ্রহণ করেছে।
 
কিন্তু এই পরিমাণ ভেন্টিলেটর অভাব পূরণ করতে পারবে কি না তা নিয়ে সংশয়ে আছে প্রশাসন।
 
 
ভয়েস অব আমেরিকা
Share With:
Rate This Article