নিউজিল্যান্ড লকডাউন
করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে আগামী চার সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
রবিবার দেশটি এ ঘোষণা দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
ইটালিতে করোনাভাইরাস সংক্রমিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছেই।
দেশটিতে রোববার একদিনে নতুন করে আরও ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৪৭৬ জনে ছাড়াল।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১১২ জন মানুষ নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন।
দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। যুক্তরাষ্ট্রে এখন করোনায় মত্যুর সংখ্যা ৪৫২ জন। সবচেয়ে বেশি বিপর্যস্ত জনবহুল নিউইয়র্ক।♦








