জাপানে ৮০০ ফ্লাইট বাতিল, হাজারো বাড়িঘর বিদ্যুৎহীন
ভোরে জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে টাইফুন ল্যান। মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে বৃষ্টি ও বাতাসসহ আঁছড়ে পড়ে। এই ঘটনায় পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রায় ৮০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বল হয়, প্রশান্ত








