মিয়ামিতে যাওয়ার প্রাক্কালে অবসর নিয়ে মেসির বার্তা
বিশ্বকাপ জয়ের পর থেকেই লিওনেল মেসির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এখনো থামেনি সেই জল্পনা। প্রায় প্রতিটা দিনই তাকে অবসর নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। ইন্টার মিয়ামির হয়ে আত্মপ্রকাশের আগেও একই বার্তা পাওয়া গেল। মেসি সাফ জানিয়ে দিলেন, ‘অবসর নিয়ে এখনো ভাবনাচিন্তা করিনি।’ বুধবার (১২ জুলাই)








