নজরুলের গান বিকৃতির অভিযোগ সমালোচনার মুখে এ আর রাহমান
ব্রিটিশদের নিপীড়ন থেকে সাধারণ মানুষের মুক্তির জন্য লেখনীর মাধ্যমে বিপ্লবের ডাক দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। ‘কারার ঐ লৌহ কপাট’ গানেও তিনি বলেছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে এ জনপদের বিভিন্ন সংকটে মানুষকে উজ্জীবিত করেছে এ গান। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও অনুপ্রেরণার অন্য








