ঋষি সুনাক বলেছিলেন সরকারের উচিত ‘মানুষকে মরতে দেওয়া’
করোনার সময় দ্বিতীয়বারের মতো দেশব্যাপী লকডাউন না দিয়ে সরকারের উচিত ‘মানুষকে মরতে দেওয়া’—যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন অর্থমন্ত্রী ঋষি সুনাক ২০২০ সালে এমন মন্তব্য করেছিলেন। সোমবার এক ইনকোয়ারি বা অনুসন্ধানে তাঁর এই বক্তব্য তুলে ধরা হয়েছে। যুক্তরাজ্য কিভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করেছে তা নিয়ে অনুসন্ধান চলছে।








