সংবাদ সম্মেলনে কাঁচা মাছ খেলেন শ্রীলংকার সাবেক মন্ত্রী (ভিডিও)
সংবাদ সম্মেলনে কাঁচা মাছ খেয়েছেন শ্রীলংকার সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য দিলিপ ওয়েদারাচ্চি। মঙ্গলবার রাজধানী কলম্বোতে এ ঘটনা ঘটেছে। গত মাসে কলম্বোর কাছেই অবস্থিত কেন্দ্রীয় মৎস্য বাজারে করোনাভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়। ওই বাজার থেকে কয়েক হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। এরপরই বাজারটি বন্ধ করে দেওয়া হয়।








