Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিককরোনার বিস্তার ঠেকাতে তুরস্কে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ

করোনার বিস্তার ঠেকাতে তুরস্কে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ

করোনার বিস্তার ঠেকাতে তুরস্কে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ

বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা। গত ২৪ ঘন্টায় বিশ্বে নতুন করে আরও ১০ হাজারের বেশী মৃত্যু হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসে। সেই সাথে এই সময় আরও ৬ লাখের বেশী মানুষের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

এদিকে, তুরস্কে সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক আদেশে বলেন, মহামারীর সময় নাগরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে এমন আদেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিকরা যাতে যথাযথভাবে মাস্ক পরিধান করতে পারে সেজন্য আগামীকাল (১২ নভেম্বর) থেকে যেখানে জনসমাগম থাকে এমন জায়গা যেমন- রাস্তা, গণপরিবহন, চত্বরে ধূমপানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোকা নাগরিকদেরকে সবসময় মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব নিশ্চিতের ব্যাপারে আহ্বান জানিয়েছিলেন। কোচা এক টুইটে বলেছিলেন, ‘আমি কেবল আপনারা যা করতে পারেন সেটা করতে বলছি এর বেশি কিছু না।❐

রয়টার্স

Share With:
Rate This Article