রিপাবলিকান গভর্নর ট্রাম্পকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানালেন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইন।
তিনি বলেন, ট্রাম্পের উচিত নির্বাচনের স্বচ্ছতা নিয়ে দায়ের করা অভিযোগগুলো চালিয়ে যাওয়ার পাশাপাশি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করা। খবর ফক্স নিউজের।
ডিওয়াইন সোমবার ওহিয়োতে দেয়া ভাষণে এ আহ্বান জানিয়ে বলেন, আমি এখন যেসব তথ্য পাচ্ছি, তাতে জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ ফল অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পকে এ নির্বাচনে ২৩২ ইলেকটোরাল ভোট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে।
কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত জো বাইডেনের কাছে পরাজয় মেনে নেননি। তিনি কোনও দলিল-প্রমাণ উপস্থাপন ছাড়াই বিভিন্ন অঙ্গরাজ্যের ভোট গণনায় কারচুপির অভিযোগ এনেছেন। এসব অভিযোগের বেশীরভাগই এখন পর্যন্ত আদালতে টেকে নি।❐








