করোনায় আক্রান্ত হাসানুল হক ইনু, হাসপাতালে ভর্তি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিন দফায় পরীক্ষার পর গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর আগে ইনুর গানম্যান করোনা আক্রান্ত হন। এজন্য গত ১২ জানুয়ারি সকালে জাতীয় সংসদের








