Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeনিউ ইয়র্কঅতর্কিত ভ্যাকসিন প্রদান অ্যাপয়েন্টমেন্ট বাতিলে নিউ ইয়র্কবাসী হতবাক

অতর্কিত ভ্যাকসিন প্রদান অ্যাপয়েন্টমেন্ট বাতিলে নিউ ইয়র্কবাসী হতবাক

অতর্কিত ভ্যাকসিন প্রদান অ্যাপয়েন্টমেন্ট বাতিলে নিউ ইয়র্কবাসী হতবাক

জাহান আরা দোলন: নিউইয়র্কে ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি চরম আকার ধারণ করেছে। অসংখ্য মানুষ জানিয়েছেন, তাদের অ্যাপয়েন্টমেন্ট হঠাৎ বাতিল করা হয়েছে। তাদের দাবী তাদেরকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে।

তারা আরও দাবী করেন রাজ্য থেকে ভ্যাকসিন ডোজগুলো ক্রমাগত ভিন্ন কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছে।

সিবিএস২ এর মার্সিয়া ক্র্যামার শুক্রবার এক প্রতিবেদনে জানান, মেয়র বিল ডি ব্লেসিও বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে ভ্যাকসিনের সরবরাহ ফুরিয়ে যাবে।

কোভিড ভ্যাকসিনেশনের জন্য মাউন্ট সিনাই হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর জোজাস কাজলাস এবং তার স্ত্রী রাসা ভেবেছিলেন, এবার অন্তত তারা কোভিড সার্ভাইভ করতে পারবেন।

জোজাস কাজলাস এবং তার স্ত্রী রাসা ভয় পেয়েছিলেন যে তারা হয়ত কোভিডে আক্রান্ত হলে বাঁচবেন না।  অবশেষে তারা মাউন্ট সিনাই হাসপাতালে ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট পান। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করেই তাদেরকে জানানো হয় যে, তাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, দুঃখজনকভাবে ভ্যাকসিন সরবরাহের পরিমাণ হঠাৎ হ্রাস পাওয়ায় আপনার কোভিড-১৯ ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্টটি বাতিল করা হয়েছে।

নগরীর অন্যান্য এলাকার আরও বেশ কয়েকটি হাসপাতালেও রোগীদের ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

গভর্নর অ্যান্ড্রু কুমোর মুখপাত্র জ্যাক স্টার্নের কাছে ভ্যাকসিন ডোজ ভিন্ন কেন্দ্রে সরিয়ে ফেলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হন নি।

তিনি বলেন, কারও অ্যাপয়েন্টমেন্টই বাতিল হওয়া উচিৎ নয়। মাউন্ট সিনাই হাসপাতালের মতো আমরাও এই পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দুঃখিত … কিন্তু দুঃখজনকভাবে ফেডারেল সরকারের ভ্যাকসিন ডোজ সরবরাহ নিউ ইয়র্কের ভ্যাকসিন চাহিদার তুলনায় একেবারেই কম।❐

Share With:
Rate This Article