প্রজাতন্ত্র দিবসের ব্যানারে মোদির ‘পায়ের নিচে’ রবীন্দ্রনাথ!
ভারতে প্রজাতন্ত্র দিবসের ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গের বালুরঘাটের পতিরাম অঞ্চলের বিভিন্ন এলাকায় প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টানানো হয়। সেখানে মোদির পায়ের নীচে রাজ্যের মনীষীদের ছবি রয়েছে। আনন্দবাজার জানিয়েছে, বালুরঘাটের বিজেপির সংসদ সদস্য সুকান্ত মজুমদারের সৌজন্যে টাঙানো








