মার্ক জাকারবার্গের ওপর রাশিয়ার আজীবন নিষেধাজ্ঞা
রাশিয়ার বিভিন্ন কর্মকর্তা ও অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পাল্টা জবাবে নতুন করে বেশ কয়েকজন আমেরিকান রাজনীতিবীদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের তালিকায় আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।








