Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকপোল্যান্ডে রুশ রাষ্ট্রদূতের মুখে লাল রঙ মেরে হেনস্তা

পোল্যান্ডে রুশ রাষ্ট্রদূতের মুখে লাল রঙ মেরে হেনস্তা

পোল্যান্ডে রুশ রাষ্ট্রদূতের মুখে লাল রঙ মেরে হেনস্তা

পোল্যান্ডে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রিভ হেনস্তার শিকার হয়েছেন। ইউক্রেনে রুশ হামলায় রক্তপাতের প্রতীকী প্রতিবাদ হিসেবে তার মুখে লাল রঙ ছুড়ে মারেন বিক্ষোভকারীরা। যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়বার্ষিকীতে সাবেক সোভিয়েত সেনাদের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এই হেনস্তার শিকার হন রুশ রাষ্ট্রদূত। ইউক্রেনে রুশ হামলায় রক্তপাতের প্রতীকী প্রতিবাদ হিসেবে তার মুখে লাল রং ছুড়ে মারেন বিক্ষোভকারীরা।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রুশ রাষ্ট্রদূতকে লক্ষ্য করে লাল রঙ ছুড়ছেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে এক বিক্ষোভকারীর ছোড়া রঙে তার মুখমণ্ডল লাল হয়ে যায়।

বিক্ষোভকারীদের রঙ ছোড়ার মধ্যেও রুশ রাষ্ট্রদূত তার সংযম ধরে রাখেন। তাকে হাত দিয়ে মুখ থেকে রং মুছতে দেখা যায়। বিক্ষোভকারীদের প্রতি তিনি কোনো প্রতিক্রিয়া তিনি দেখাননি।

বাধার মুখে শেষ পর্যন্ত ওয়ারশতে সোভিয়েত সেনাদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করতে পারেননি রাষ্ট্রদূতসহ রুশ প্রতিনিধিদলের সদস্যরা।

Share With:
Rate This Article