Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকপুতিনকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন

পুতিনকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন

পুতিনকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন

সৌদি আরবের বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান রাশিয়ার বিজয় দিবসে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার (৯ মে) এক প্রতিবেদনে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদেনে বলা হয়, অভিনন্দন বার্তায় পুতিনের সুস্বাস্থ্য কামনা করেছেন সৌদি বাদশাহ ও যুবরাজ। পাশাপাশি, রাশিয়ার জনগণ ও সরকারের উন্নতিও কামনা করেছেন তারা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন সোভিয়েত বাহিনীর হাতে জার্মান নাৎসি বাহিনীর পরাজয়ের দিনটিকে ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে রাশিয়া। সোমবার ছিল ওই বিজয়ের ৭৭তম বার্ষিকী।

বিজয় দিবস উপলক্ষ্যে মস্কোর ঐতিহাসিক রেড স্কয়্যারে ভাষণ দেন পুতিন। সেখানে ইউক্রেনের চলমান রুশ অভিযানের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও তাদের সামরিক জোট ন্যাটোর সঙ্গে ইউক্রেনের সখ্যতা ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছেছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো ইউক্রেনকে আধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করছিল যা দিন দিন রাশিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছিল।

তিনি আরও বলেন, রাশিয়ার নিরাপত্তা নিশ্চিতে গত বছর ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সংলাপের প্রস্তাব জানিয়েছিল মস্কো, কিন্তু তারা এই প্রস্তাবকে আমলে নেয়নি।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ সেনা বাহিনীকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর নির্দেশ দেন পুতিন। তার দু’দিন আগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি। সোমবার ১১ তম সপ্তাহে পৌঁছেছে সেই অভিযান।

Share With:
Rate This Article