Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকশ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী প্রাণ বাঁচাতে সপরিবারে নৌ-ঘাঁটিতে

শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী প্রাণ বাঁচাতে সপরিবারে নৌ-ঘাঁটিতে

শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী প্রাণ বাঁচাতে সপরিবারে নৌ-ঘাঁটিতে

প্রাণ বাঁচাতে সপরিবারে নৌ-ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সোমবার পদত্যাগপত্র জমা দেয়ার পর মঙ্গলবার (১০ মে) গণবিক্ষোভের মুখে সেনা পাহারায় সরকারি বাসভবন ছাড়েন তিনি।

দেশজুড়ে অর্থনৈতিক বিপর্যয়ে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা এরই মধ্যে মাহিন্দার পৈতৃক বাসভবনে আগুন দিয়েছেন। সহিংসতায় শ্রীলঙ্কার এমপিসহ আটজন নিহত হয়েছেন বলে খবর এসেছে। এমতাবস্থায় দেশটির রাজধানী কলম্বো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর আনন্দবাজার পত্রিকার।

এদিকে মাহিন্দা রাজাপাকসেকে গ্রেপ্তারের দাবি তুলেছেন শ্রীলঙ্কার বিরোধীরা। সহিংসতায় উসকানি এবং সোমবার সংঘর্ষের ঘটনায় তাকে গ্রেপ্তারের দাবি তোলা হয়।

Share With:
Rate This Article