Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকসোলাইমানির তথ্য দেওয়া সিআইএ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করবে ইরান

সোলাইমানির তথ্য দেওয়া সিআইএ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করবে ইরান

সোলাইমানির তথ্য দেওয়া সিআইএ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করবে ইরান

নিহত জেনারেল কাসেম সোলাইমানির অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি গোয়েন্দা সংস্থাকে তথ্য দেওয়া এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড শিগগিরই কার্যকর করা হবে।

মঙ্গলবার দেশটির বিচার বিভাগীয় মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি এমন খবর দিয়েছেন।

গত ৩ জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন বাহিনী।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান-সংশ্লিষ্ট বাহিনীর হামলার মূলহোতা হিসেবে সোলাইমানিকে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র।

ইসমাইলি বলেন, সিআইএ ও মোসাদের গুপ্তচরদের একজন মাহমুদ মোসাবি-মাজদকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। শহীদ সোলাইমানির অবস্থান শত্রুদের অবগত করেছেন তিনি।

এর আগে গত গ্রীষ্মে সিআইএ’র হয়ে কাজ করা ১৭ গুপ্তচরকে গ্রেফতারের দাবি করেছিল ইরান। সোলাইমানিকে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইরান মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল। ⛘

রয়টার্স

Share With:
Rate This Article