করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ব্রাজিল
করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্রকেও পেছনে ফেলেছে দেশটি।
গেল ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১২শ’ জনের। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃত্যু যথাক্রমে ২১ হাজার ও ১১শ’ জন। খবর বিবিসির।
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে এখনও রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট রোগীর সংখ্যা ১৮ লাখ ৮২ হাজার ২০৫ জন, মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৫৯ জনের।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৮২ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৪ জনের।
অন্যদিকে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৭ হাজার ২৬৩ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ২৩২ জনের। দেশটিতে মোট করোনায় আক্রান্ত ৫ লাখ ৫৮ হাজার ২৩৭ জন, মারা গেছেন ৩১ হাজার ৩০৯ জন।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
করোনায় আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল।লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি। এরপরেই রয়েছে পেরু, চিলি এবং মেক্সিকোর মতো দেশগুলো। ⛘








