Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকশাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বিদেশে যাচ্ছেন

শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বিদেশে যাচ্ছেন

শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বিদেশে যাচ্ছেন

পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে যাচ্ছেন মুসলিম লীগ নেতা শেহবাজ শরিফ। খুব শিগগিরই ৫০ সদস্যের একটি দল নিয়ে সৌদি আরব যাবেন তিনি; এই সফরে সঙ্গী হিসেবে রাজনৈতিক নেতারা ও সরকারি কর্মকর্তা ছাড়াও থাকছেন তার নাতি-নাতনি।

জিও নিউজ এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি সফরে পাকিস্তানি প্রতিনিধি দলের অর্ধশতাধিক সদস্য শেহবাজের সঙ্গেই রওয়ানা হবেন। এছাড়া বিভিন্ন গন্তব্য থেকে পৌঁছানো আরও কয়েকজন সৌদি আরবে তাদের সঙ্গে যোগ দেবেন।

শেহবাজের সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে, তাদের মধ্যে রয়েছেন পাকিস্তান পিপলস পার্টির বিলাওয়াল ভুট্টো জারদারি, যোগাযোগমন্ত্রী মাওলানা আসাদ মেহমুদ প্রমুখ।

পরিবারের সদস্যদের মধ্যে এই সফরে শেহবাজের সঙ্গে অংশ নিতে পারেন তার ছেলে হামজা শেহবাজ, ছেলের স্ত্রী ও তাদের মেয়ে। আরও রয়েছেন শেহবাজ শরিফের ভাতিজা ইউসুফ আব্বাস শরিফ, তার স্ত্রী ও ছেলে।

বিভিন্ন নাটকীয়তার পর গত ৯ এপ্রিল মধ্যরাতের অনাস্থা ভোটে ৬৯ বছর বয়সী ইমরান খানের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটে। তিনি দেশটির ২২তম প্রধানমন্ত্রী।
পরে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আবার ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ নেতা শেহবাজ শরিফ।

Share With:
Rate This Article